শাহরাস্তিতে বোগদাদ বাস উল্টে খালে, দুইজনের লাশ উদ্ধার, আহত ২০

Default User
সিদ্দিকুর রহমান নয়ন
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২১ | ১২:২২
Link Copied Successfully!

সোমবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার শিবপুর বাংলা বাজার মৌতাবাড়ী ব্রীজ সংলগ্নে বোগদাদ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে। এতে একই পরিবারের দুই বৃদ্ধ নিহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও জনপ্রতিনিধিসহ স্থানীয় এলাকাবাসীর প্রচেষ্টায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের বৌদ্ধের বাড়ীর চিকিৎসক সুমনের মা বিবা রানী দাস (৬১) ও তার ছোট ভাইয়ের শ^াশুড়ি গীতা রাণী (৬৫)। আহতদের মধ্যে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনসহ বাকীদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়।

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, বাসটি একাধিকবার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পর্যবেক্ষণ করেন। বাসের ভিতর থেকে একজনকে বের করা হয়। মোট দুইজন নিহত হয়েছে। কুমিল্লা থেকে বড় কেরেন আসলে বাসটি উদ্ধার করা হবে। এই দুর্ঘটনায় শাহরাস্তি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, পৌর মেয়র হাজী মো. আবদুল লতিফ, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, জহিরুল আলম মানিক, পরিবহনের শ্রমিক নেতা আবুল হোসেন মজুমদার উপস্থিত হয়ে উদ্ধার কাজে শৃংখলায় বজায় রাখার কাজ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা