
ফরিদগঞ্জে নৌকা প্রতীকের সমর্থনে পথসভা


আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন,তিনি সকলের প্রিয়জন। মনোনয়নের পুর্বে আমাদের অনেক ছোট ভাই মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন প্রদানের পর আমাদের মধ্যে আর কোন বিভেদ নেই। আবুল খায়ের পাটওয়ারীর বিষয়ে কোন দল নেই, কোন উপদল নেই, নেই কোন দ্বন্দ্ব। তাকেই আমরা নৌকা প্রতীকে বিজয়ী করা আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আপনারা আজ যদি এই সভা মঞ্চের দিকে তাকিয়ে দেখেন, তবে দেখবেন জেলা পর্যায়ের সর্বোচ্চ সংখ্যক নেতা আজ এখানে উপস্থিত হয়েছেন। কারণ আর কিছুই নয়, আমাদের ভালবাসার প্রতীক নৌকার কান্ডারি আবুল খায়ের পাটওয়ারীর বিজয় নিশ্চিতে আপনাদের উদ্বুব্ধু করা।
তিনি বলেন, নৌকা প্রতীকে বিজয় হলে ফরিদগঞ্জ পৌরবাসীর উন্নয়ন দেখবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকার জয়ের মাধ্যমে শুধু ফরিদগঞ্জ পৌরসভায় নয় সারা দেশেই প্রচারিত হবে ফরিদগঞ্জ আওয়ামীলীগের ঘাঁটি। একটি বিষয়ে আজ আমরা সকলে একত্রিত, তা হলো নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা। নৌকা প্রতীক যদি বিজয়ী হয়, ফরিদগঞ্জবাসীরা সম্মানিত হবে। নৌকা প্রতীক যদি বিজয়ী হয় ফরিদগঞ্জ পৌরবাসীররা উন্নয়ন দেখবে। তাই ফরিদগঞ্জকে আওয়ামী লীগের ঘাটিতে রূপান্তরিত করতে ফরিদগঞ্জবাসীর স্ব স্ব অবস্থানে থেকে আবুল খায়ের পাটওয়ারীকে তথা নৌকার প্রতীক বিজয়ী করুন। গত ৫ বছরে যেই উন্নয়ন হয়েছে, তার স্বীকৃতি দিতে হলে নৌকার প্রতীকের প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীকে পাশ করাতে হবে। আমি শতভাগ বিশ^াসী এবং আস্থাবান যে শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়নকে ফরিদগঞ্জ উপজেলাবাসী এবং বিবেকবান মানুষেরা এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য দলমত ধর্মবর্ণ নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আবুল খায়ের পাটওয়ারীর বিজয় নিশ্চিত করবেন।
গতকাল শনিবার বিকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পুর্ব বড়ালি সরকারি বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সমর্থনে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।


নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপতিত্ব ও সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ,ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, ,যুগ্মসম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আছহান আখন্দ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।



























