
বাংলাদেশ হিযবুর রাসুল(দ.) প্রতিনিধি সম্মেলন


বাংলাদেশ হিযবুর রাসুল(দ.) প্রতিনিধি সম্মেলন ও পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে হাজীগঞ্জ উপজেলা ও পৌর নতুন কমিটি গঠন করা হয়।
বুধবার সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ইমামে রাব্বানী দরবার শরীফে প্রতিনিধি সম্মেলনে কমিটির বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
ইমামে রাব্বানী দরবার শরীফের বায়তুল মুকাদ্দেছ জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজির সঞ্চালনায় আওলাদে রাসুল(দ.) পীরে কামেল আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর সভাপতিত্বে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অত্র কমিটির নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


প্রধান অতিথির বক্তৃতায় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, এলাকায় আশেকানদের নিয়ে সাপ্তাহিক ও মাসিক জিকির করতে হবে। আমার মুর্শিদ চায় আপনার কলবের বিতর আল্লাহর জিকির থাকুক। পীরের কাছে মুরিদ আসবে আখেরাত পাওয়ার জন্য। জীবনের বেলা ডুবে যাচ্ছে আল্লাহর জিকির মাধ্যমে কলবকে জিন্দা করতে হবে।
এছাড়াও বাংলাদেশ হিযবুর রাসুল(দ.) কমিটির কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
ওই সময় আল্লামা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, ধেররা আবেদীয়া মোজাদ্দেদীয়া মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী নকশাবন্দী, সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. হারুন-উর-রশিদ, ইসলামিক ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা সভাপতি জাকির হোসেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ হিযবুর রাসুল(দ.) কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























