সংবাদ সম্মেলনে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা ও হামলার অভিযোগ বিএনপির

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২১ | ২:০২
Link Copied Successfully!

প্রচার প্রচারণার প্রথম দিনেই বিএনপি’র মেয়র প্রার্থীর ব্যানার পোষ্টার ছেঁড়া ফেলা ও হামলার ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ফরিদগঞ্জ পৌর নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী।

বৃহস্পতিবার বিকালে বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপি’র মেয়র প্রার্থীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, ২৭ জানুয়ারি বুধবার বিকেল থেকে তার সমর্থকরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পোস্টার ও ব্যানার সাঁটানোর পর সরকারি দলের ১৫/২০ জনের একটি গ্রুপ তা ছিঁড়ে ফেলে। রাত ৯টার দিকে তার বড় দুই ভাই মিলে বাসষ্ট্যান্ডে ব্যানার টাঁনানোর সময় ওই গ্রুপটি এসে তাদের হুমকি ধমকি দিয়ে সেখানের ব্যানারও ছিঁড়ে ফেলে। এই সময় তার মেঝ ভাই আব্দুর রাজ্জাক রাজাকে মারধর করে।

বিজ্ঞাপন

তারা বিষয়টি আইশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ এসে তা দেখে যায়। এই বিষয়ে তারা লিখিতভাবে রির্টার্নিং অফিসারকে অবহিত করবেন। প্রার্থীর বড় ভাই সাবেক মেয়র ভিপি মঞ্জিল হোসেন তাদের পরিবার ও দলীয় সমর্থকদের সার্বিক নিরাপত্তা দাবী করেন। এই সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সচিব আব্দুল মতিন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শিবলু।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা