নৌকা হল উন্নয়নের প্রতিক, মুক্তিযুদ্ধের প্রতিক; আবুল খায়ের পাটওয়ারী

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২১ | ১:১৫
Link Copied Successfully!

মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্দাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যা তপাদারের সভাপতিত্বে নৌকার মেয়র প্রার্থী তার বক্তব্যে বলেন, একসাথে দেশের জন্য অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার সাথে সাথে দীর্ঘ দিন আমি আপনাদের সাথে রাজনীতি করেছি। আমার শেষ জীবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মূল্যায়ন করে উন্নয়নের প্রতিক নৌকা মার্কা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই স্বাধীনতার প্রতিক নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে সকলকে একত্রে কাজ করতে হবে। কারণ নৌকা হল উন্নয়নের প্রতিক, মুক্তিযুদ্ধের প্রতিক। আপনারা মুক্তিযুদ্ধকালীন দেশকে স্বাধীন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক এমনিভাবে পৌরবাসীর সকল নাগরিকদের কাছে গিয়ে নৌকা প্রতিক ভোট চাইবেন, সবাই সরকারের সকল প্রকার উন্নয়নের কথা তুলে ধরবেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, সহকারী কমান্ডার বীর-মুক্তিযোদ্ধা হাবিলদার তাফাজ্জল হোসেন, সমাজ কল্যান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফর আলী, সেক্টর কমান্ডার বীর-মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যাহ তালুকদার , বীর-মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর-মুক্তিযোদ্ধা আ: ছামাদ, মানিক পাটওয়ারী, আ: আউয়াল, আ: কাদের পাটওয়ারী, সুবেদার শামছুল হক, বাদশা মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা