
হাজীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের প্রথম মতবিনিময় সভা


হাজীগঞ্জ উপজেলার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাজিরগাঁও গ্রামে আওয়ামী লীগ আয়োজিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই মতবিনিময় হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক বাবু ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।



মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইউনিয়ন বাসীর উন্নয়ন ও জনস্বার্থে সেবা করার লক্ষ্যে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনে সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের আস্থাভাজন যুবলীগ নেতা ইউসুফ প্রধানীয়া সুমনকে প্রয়োজন। আগামীতে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী।


























