
হাজীগঞ্জে নৌকার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ


দিন শেষে রাত, রাত শেষে দিন। গড়িয়ে গড়িয়ে আসছে ভোটের দিন। আগামী ৩০ জানুয়ারী হাজীগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ। নির্বাচনী প্রতীক নিয়ে এখন জনসংযোগে প্রার্থী ও সমর্থকেরা। শুক্রবার বিকালে হাজীগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ নিতে দেখা গেছে।


এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
জেলা নেতৃবৃন্দ হাজীগঞ্জ বাজারে অবস্থান নিলে হাজীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে নৌকা প্রতীকের ফুলেল শুভেচ্ছা তুলে দিয়ে স্বাগত জানান জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন।

ওইসময় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীর শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
নির্বাচনী প্রচারণাকালে নেতৃবৃন্দ নৌকা প্রতিকের প্রার্থীর লিফলেট বিরণ করতে দেখা গেছে। ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীসহ আরো অনেকেই।
























