একটি হুইল চেয়ার হলেই চলতে পারেন মনোহর মিয়া

Default User
কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২১ | ১২:০৫
Link Copied Successfully!

একটি হুইল চেয়ার হলেই চলতে পারেন প্রতিবন্ধি মনোহর মিয়া। তার বয়স আনুমানিক ৫৩ বছর।

মাত্র ১২ বছর বয়সে জামালপুরে ট্রেন দূর্ঘটনায় দুটি পা কেটে যায় তার। এরপর থেকে চলাফেরা করতে পারছেন না তিনি। প্রতিনিয়তই নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে বেঁচে আছেন। সে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামের মৃত. মোকশেদ মিয়ার ছেলে।

জানা যায়, মাত্র ১২ বছর বয়সে জামালপুরে ট্রেন দূর্ঘটনায় দু পা কেটে যায় তার। এরপর থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে কোন রকম জীবিকা নির্বাহ করছেন। পা না থাকায় হাতের উপর ভর করে জীবিকার তাগিদে এদিক ওদিক ছুটে বেড়ান। মানুষের সাহায্য সহযোগিতায় স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে কোন রকম সংসার চালান।

বিজ্ঞাপন

স্থানীয় অধিবাসী লিটন মিয়া জানান, পা না থাকায় হাতের উপর ভর করে তিনি চলাফেরা করেন। এখন আর ঠিক মত চলতেও পারছেন না তিনি। হাতের উপর ভর করে একটা মানুষ কতক্ষণ চলতে পারে ? এমতাবস্থায় কেউ যদি তাকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয় তাহলে সে একটু ভালোভাবে চলতে পারবে।

মনোহর মিয়া বলেন, প্রায় ৪০ বছর আমি হাতের উপর ভর করে এদিক ওদিক ছুটে গিয়ে মানুষের কাছে হাত পেতে কোন রকম দিনাতিপাত করছি। এখন আর পারছিনা। আমার একটা হুইল চেয়ারের খুব প্রয়োজন। আমাকে সমাজের বিত্তবান লোকজন যদি একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয় আমি উপকৃত হব।

মনোহর মিয়াকে সহযোগিতা করার জন্য যোগাযোগ করুণ:- ০১৮৪৩৯৮৭২৬৪

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন