
শাহরাস্তিতে অপরূপা নাট্যগোষ্ঠীর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভা


শাহরাস্তিতে শাহরাস্তি অপরুপা নাট্য গোষ্ঠীর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল ১১ টায় অপরূপা নাট্য গোষ্ঠীর প্রধান কার্যালয়ে উত্তর ঠাকুর বাজার এ সভা অনুষ্ঠিত হয়।
এরশাদ আলম ব্যাপারির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, অতিথি হিসেবে আলহাজ্ব শফিকুর রহমান মজুমদার ,ড: মফিজুর রহমান মজুমদার, কাজী হুমায়ুন কবীর সভাপতি প্রেসক্লাব, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক নোমান আহমেদ, নাজমুল হক জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আমিরুজ্জামান সবুজ ভারপ্রাপ্ত সভাপতি অপরূপ নাট্য গোষ্ঠী ,সহ-সভাপতি আতাউর রহমান ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন, শাকিল হোসেন মজুমদার, সম্মানিত সদস্য আরমান হোসেন, প্রচার সম্পাদক রওশনারা বেগম, সম্মানিত সদস্য, সৌদি আরব থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় ।




























