হাজীগঞ্জে আগুনে পুড়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের দুই কোটি টাকার ক্ষতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২১ | ২:২৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ৩টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোররাতে হাজীগঞ্জ বাজারের বড় পুলের পূর্ব পাশের ফারিয়া ফার্ণিচার হাউজ, কাঠগোলা ফার্ণিচার হাউজ ও হারেছ প্লাজায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় নগদ ২লাখ টাকাসহ ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদুত্যিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৩টি টীম কাজ করে প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষ্যদর্শী দোকানের কর্মচারী হাবীব খান ও রিপন পাটওয়ারী জানান, রাত সাড়ে তিনটার সময় আমরা কাঠগোলায় ছিলাম। হঠাৎ করে আগুনের তাপ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি দাউ দাউ করে আগুন জ¦লছে। প্রাণে রক্ষা পেয়ে ঘর থেকে বের হয়েই দেখি দোকানগুলো পুড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বেড়ে একের পর এক প্রতিষ্টানগুলো পুড়তে থাকে। হেদায়েত উল্ল্যাহ মিরন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এসে এদিক ওদিক ছুটাছুটি করতে করতে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। তবে এর ফাঁকে শাহ্রাস্তির ফায়ার সার্ভিস এসে কিছুটা নিয়ন্ত্রনে আনে।

কাঠগোলা ফার্ণিচারের মালিক আবদুল মান্নান তালুকদার জানান, আমার প্রতিষ্ঠানে নগদ ৬ লাখ টাকা ছিল। আমার প্রায় ১ কোটি টাকার ফার্ণিচার, ফোম, আলমিরা, সোপাসহ মালামাল পুড়ে যায়।

বিজ্ঞাপন

ফারিয়া ফার্ণিচারের মালিক আমির হোসেন খোকন ও মোহন তালুকদার বলেন, আমার ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার মধ্যে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিল।

হারেছ প্লাজার মালিক জানান, আমার তুলা, ফোম, ফার্ণিচারসহ প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। বাজারের ব্যবসায়ী কবির তালুকদার জানান, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের উদাসীনতার কারণে এত বড় ক্ষতি হয়েছে। তাদেরকে খবর দেওয়ার পর তারা এসে এদিক ওদিক ছোটাছুটি করছিল। তাদের রিজার্ভ পাম্পে পানি না থাকার কারণে পানির ব্যবস্থা করতে করতে পুরো প্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

হাজীগঞ্জ ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার জাকির হোসেন জানান, আমরা ৪.৩৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দোকানগুলোতে স্পিড জাতীয় দ্রব্যাদি থাকার কারণে আগুনের স্পিড বেশি ছিল। সে কারণে আগুন দ্রুত গতিতে বেড়ে যায়। তবে পানির ব্যবস্থা করতে করতে একটু বিলম্ব হলেও শাহ্রাস্তি ও কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের সাহায্যে দেড় ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসে। এখানে ৬টি ইউনিটে ৩টি টীম কাজ করেছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমান বলা যাবে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বিজ্ঞাপন

এঘটানায় হাজীগঞ্জ শাহ্রাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম টেলিফোনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেন। এছাড়াও হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহাবুব-উল-আলম লিপন সহ বাজারের ব্যবসায়ীর নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা