
হাজীগঞ্জে আত্-তাহযিব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের মধ্য বড়কুলে একটি সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান আত তাহযিব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে কম্বল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার সকালে সংগঠনটি তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক কর্মকান্ডে অবদানের কথা তুলে ধরেন অতিথিবৃন্দ।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল কুদ্দুসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাহিদ নেওয়াজ ও সঙ্গীত পরিবেশন করেন সুনিপুণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের চাঁদপুর শাখার নেতৃবৃন্দ।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তৃতা করেন আত-তাহযিব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আনসারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন, ৬ নং বড়কুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লোকমান হোসেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদ আলম, সমাজ সেবক ডা. খোরশেদ আলম সহ আরো অনেকেই।
আত তাহযিব ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মধ্য বড়কুল এলাকায় ফ্রি ব্লাড গ্রুপিং, ইফতার সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল, গাইড বই বিতরণ, চিকিৎসা বাবদ খরচ, শিক্ষা সামগ্রী বিতরণ, গৃহনির্মাণ বিবাহের খরচ প্রদান, মাহফিলের খরচ বহন, সেলাই মেশিন প্রদান, শিক্ষক ও বিদ্যালয় অংশগ্রহণ পরীক্ষার্থীদের ফরম ফিলাপের ব্যবস্থা গ্রহণ, কোরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণসহ করোনা মহামারীতে ত্রাণ বিতরণী কাজে অংশগ্রহণ করে আসছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।



























