একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছে -শিক্ষামন্ত্রী 

Default User
এইচ. এম নিজাম
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২১ | ৯:৩৪
Link Copied Successfully!
মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মোবাইলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি মহান স্বাধীনতার স্থপতি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু দেশে ফেরার দিনকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়। আমাদেরকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথভাবে পালন করতে হবে। নতুন প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য সঠিকভাবে তুলে ধরতে হবে। ৭ মার্চের ভাষন সম্পর্কে যে ভাবে সবাই জানে সে ভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে রোধ করতে হবে , জাতির জনক সম্পর্কে সত্যিকার ভাবে জানতে হবে। একাত্তরের পরাজিত শক্তিরা ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যা করে। এদেশের কিছু অপরিচিত শক্তি আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যাতে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে সেদিকে লক্ষ্য রেখে সকলকে কাজ করতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিজির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপদপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও  ইউপি চেয়ারম্যান হাজী মো. হযরত আলী বেপারী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, যুগ্ন-আহবায়ক শিমুল হাসান শাবনু, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, যুবলীগ নেতা আবুল হাসানাত নয়ন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির হোসেন মিজি,
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ উসমানী।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব