মতলব উত্তরে জিন্নত আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Default User
ইসতিয়াক জামান নাফিজ
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২১ | ১২:২৩
Link Copied Successfully!

মতলব উত্তরে গজরা ইউনিয়নের আঁধারের আলো যুব সংঘের পরিচালনায় মরহুম জিন্নত আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার সকালে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রচুর ক্রিকেট প্রেমী উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।
খেলায় পশ্চিম রায়েরদিয়া একাদশকে ১ রানে পরাজিত করে আঁধারের আলো যুব সংঘ জয় লাভ করে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য,গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওটার চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ দর্জি।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ হানিফ দর্জি বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সতেজ রাখে। বিশেষ করে ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। তাই পাড়া-মহল্লায় ক্রিকেট প্রেমীদের আনাগোনা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

সভাপতিত্ব করেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন পরিষদের সচিব ও চাঁদপুর জেলা বাপসার অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন আহম্মেদ সোহেল, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ সাত্তার প্রধান, প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান।
সুমন ঠাকুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজ সেবক কাসেদ আলী প্রধান, গজরা ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদ হোসেন দেওয়ান, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির,বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, আব্দুল হালিম প্রধান, গোলাম কবির দুলাল , যুবলীগ নেতা নজরুল ইসলাম, জসিম উদ্দিন , মোঃ কাউসার, সবুজ মোল্লা, শাহজাহান, আমিনুল ইসলাম রিপন, মফিজ, আব্দুল মান্নান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা