হাজীগঞ্জে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি সুমন, সেক্রেটারি প্রণয় 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২১ | ১০:৩৪
Link Copied Successfully!

পথ শিশু, পথবাসী এবং পরিবেশ বিষয়ক একটি সামাজিক সচেতনতামূলক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। সংগঠনটি পথে চলার ছয় বছর পর সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে সারাদেশের ন্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ওই সময় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি কমিটি ঘোষণা করেন জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মজুমদার।
নবাগত কমিটিতে সভাপতি ইউসুফ প্রধানীয়া সুমন, সিনিয়র সহ-সভাপতি বাদল আহমেদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন লোটাস, সাধারণ সম্পাদক প্রণয় কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।
জেলা সভাপতি সাইফুল ইসলাম মজুমদার কমিটি ঘোষণার পর বলেন, আগামী ৭ দিনের মধ্যে ৩১ বিশিষ্ট একটি কমিটি চূড়ান্ত করবে নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্ন আহাম্মেদীয়া হোটেল মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সমীর লাল দত্ত, বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মজুমদার।
ইউছুফ  প্রধানিয়া সুমনের সভাপতিত্ব ও জাহিদ হাসানের উপস্থাপনায় উপস্থিত সকলে তাদের পরিচয় তুলে ধরেন।
 অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কেফায়েত উল্লহ ও গীতা পাঠ করেন নন্দিতা দাস।
মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগানকে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে সংগঠনটি ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় করে আসছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব