ফরিদগঞ্জে মেয়র প্রার্থী বাঁধন পাটওয়ারীর অফিসে চুরি

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২১ | ১১:০২
Link Copied Successfully!

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী অফিসে চুরির ঘটনা ঘটেছে।

মেয়র প্রার্থীর ভাই মিথুন পাটওয়ারী জানান, বুধবার সকালে সে অফিসে এসে দেখতে পায় , তার ভাইয়ের নির্বাচনী অফিসের ছাদের দরজা ভেঙ্গে চোরের দল অফিস কক্ষ থেকে একটি ৪০ ইঞ্চি ব্রাভিয়া টিভি, দুইটি ল্যাপটপসহ মূল্যবান কাগজপত্র এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। এছাড়া অফিসের আসবাবপত্র তছনচ করে রেখে যায় তারা। ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাতে চুরির এই ঘটনা ঘটেছে।

মিথুন পাটওয়ারী আরো জানান, তিনি বিষয়টি মুঠোফোনে থানা পুলিশকে অবহিত করেছেন। এটি পরিকল্পিত ঘটনা বলে তারা সন্দেহ করছেন।

বিজ্ঞাপন

এদিকে ওই রাতেই ওই অফিস কক্ষের অদুরে অবস্থিত জনৈক জাহাঙ্গীরের চায়ের দোকানেও চুরির ঘটনা ঘটে। চোর বা চোরের দল বিভিন্ন প্রকারের সিগারেট নিয়ে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব