
জয় দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ


রক্ষণ কী আক্রমণ-দলের যখন যেখানে প্রয়োজন, সামর্থ্যের শতভাগ দিয়ে একাদশে জায়গা পাকা করা লুকাস ভাসকেস আলো ছড়ালেন। সঙ্গে জ্বলে উঠলেন মার্কো আসেনসিও। দুজনে গোল করার পাশাপাশি একে অপরের গোলে রাখলেন অবদান। উজ্জীবিত সেল্তা ভিগোকে হারিয়ে নতুন বছরে দুর্দান্ত শুরু করল রিয়াল মাদ্রিদ।
লিগ টেবিলে আপাত শীর্ষে উঠল রিয়াল। ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৬। তিন ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।
সেল্তার আক্রমণাত্মক ফুটবলের সামনে সের্হিও রামোসের অনুপস্থিতি ভাবনার কারণ হতে পারতো। তবে অধিনায়কের শূন্যতা তেমন বুঝতে দিলেন না নাচো ফের্নোন্দেস। রক্ষণ জমাট রেখে দ্বিতীয়ার্ধে দাপুটে পারফরম্যান্সে জয়ে ফিরল তিন দিন আগে এলচের মাঠে পয়েন্ট হারানো রিয়াল।


গত ছয় রাউন্ডে অপরাজিত দুই দল; পাঁচটি করে জয় ও একটি করে ড্র। দারুণ ছন্দে থাকা দুই দলের লড়াই শুরুতেই রোমাঞ্চ ছড়ায়। প্রতিপক্ষের আক্রমণ রুখে ওঠা প্রতি-আক্রমণে গোল আদায় করে নেয় রিয়াল।
পঞ্চম মিনিটে স্বাগতিকদের রক্ষণ ভেঙে বিপজ্জনক সীমানায় ঢুকে পড়েন ইয়াগো আসপাস। আসরে সর্বোচ্চ গোলদাতার দারুণ শট আগুয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার ওপর দিয়ে জালে ঢুকতে যাচ্ছিল, শেষবেলায় ঠেকিয়ে দেন সের্হিও রামোসের অসুস্থতায় সুযোগ পাওয়া নাচো ফের্নান্দেস।
আর ওখান থেকে ওঠা আক্রমণে পরের মিনিটে এগিয়ে যায় শিরোপাধারীরা। বাঁ দিক থেকে আসেনসিওর দারুণ ক্রস খুঁজে পায় দূরের পোস্টে ভাসকেসকে। লাফিয়ে কোনাকুনি হেডে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

খেলাধুলা এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি
২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী
চাঁদপুর সদর







