মতলবে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২১ | ১২:৪০
Link Copied Successfully!

নানান কর্মসূচী ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মতলব পৌরসভার উত্তর নলুয়া চৌরাস্তা মোড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত একাডেমি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক, সন্মানিত অতিথিবৃন্দ এবং একাডেমির উপদেষ্টা ও পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল।


একাডেমির উপদেষ্টা মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং একাডেমির সিনিয়র শিক্ষক শামীম হাসান ও শিক্ষিকা মনজুরা তানিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দীন মিয়া, মতলব ফাউন্ডেশনের সভাপতি ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, কিশাোর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন,আইসিডিডিআরবির কর্মকর্তা মোঃ নাসির আহমেদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন প্রভাষক সাংবাদিক ইকবাল হেসেন, শিক্ষক ও সাংবাদিক আকতার হোসেন, একাডেমির উপদেষ্টা সাংবাদিক মাহফুজ মল্লিক, একাডেমির উপদেষ্টা ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মো: মেহেদি হাসান।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন – তনিমা ফাইজা,তনিমা ও মহিমা। এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, দপ্তর সম্পাদক এমএ মান্নান খান,সাংবাদিক দেওয়ান আব্দুল্লাহ ও একাডেমির শুভাকাঙ্ক্ষী মোঃ জাকির হোসেন প্রধানসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক রাধেশ্যাম মন্ডল।
পরে অতিথিগণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এছাড়া একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক পরিবেশনায় গান, আবৃত্তি,বক্তৃতা, বঙ্গবন্ধুর ভাষণ,গজল পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা