
ঋণখেলাপির দায়ে কাউন্সিলর প্রার্থী শাহজালালের বৈধতা বাতিল
Link Copied Successfully!


ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে কাউন্সিলর প্রার্থী শাহজালাল বেপারীর বৈধতা বাতিল করা হয়েছে। এবারের হাজীগঞ্জ পৌর নির্বাচনে ৭৪ জন প্রার্থীর মধ্যে ১জনের মনোনয়নপত্র বাতিল হয়।
রবিবার (০৩ জানুয়ারী) হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান পপুলার বিডিনিউজকে বলেন, ৭৪জন প্রার্থীর মাঝে পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহজালাল বেপারীকে ঋণ খেলাপির দায়ে মনোনয়নের বৈধতা বাতিল বলে ঘন্য করা হয়েছে।
এছাড়াও ১০নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। স্থগিতর বিষয়টি বিকালে জানিয়ে দেয়া হবে। বাকি ৭২জন প্রার্থীকে যাচাই-বাছাই করে বৈধতা ঘোষণা করেন।




























