বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে নতুন বই বিতরন

Default User
মো.মজিব পাটোয়ারী
আপডেটঃ জানুয়ারি ২, ২০২১ | ১:০৫
Link Copied Successfully!

সরকারের নির্দেশনানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার(০১ জানুয়ারী ২০২১ ইং) ইংরেজি নববর্ষের প্রথম দিন বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয়।

সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। শুক্রবার সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা এসে বছরের প্রথম দিন নতুন বই পেয়ে মহাখুশি।

শিক্ষকরা বই বিতরণ প্রসঙ্গে বলেন, সরকারী নির্দেশনানুযায়ী ১ জানুয়ারী থেকে ১২ তারিখ পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণি ৯ম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে সকল ছাত্রদের বিনামূল্যে নতুন বই দেয়া হবে।

বিজ্ঞাপন

সেই আলোকেই আজ(শুক্রবার) স্বল্প সংখ্যক মাস্ক পরিহিত অভিভাবকগণ ও শিক্ষার্থীবৃন্দ নতুন বই নিতে বিদ্যালয়ে আসেন। অভিভাবকবৃন্দ বলেন, স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ দিন পর সন্তনরা স্কুলে আসতে পেরে আনন্দিত।

নতুন বই হাতে শিক্ষার্থীরা বলেন, বই পেয়ে ভালো লাগছে।

বিদ্যালয়ের নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বই নিতে কোন প্রকার টাকা লাগবে না।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক মো: মাইনুদ্দিন, মো: রাসেদ, আসমাসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃন্দ ও ছাত্ররা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব