হাজীগঞ্জে বৈদ্যুতিক পিলার থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২০ | ২:০১
Link Copied Successfully!
বিদ্যুৎস্পৃষ্ট

হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল ইউনিয়নের গোবিন্দপুর বৈদ্যুতিক পিলার থেকে ছিটকে পড়ে শ্রমিকের রাকিব হোসেনের (২৪) মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদেরর মাধ্যমে নিয়োজিত এই শ্রমিকের বাড়ী পঞ্চগড় জেলার জরদল বাজারের খলাপাড়া গ্রামে। সে ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, রাকিব এক ঠিকাদারের মাধ্যমে পল্লী বিদ্যুতের কাজে নিয়োজিত ছিল। ওইসময় খুঁটি থেকে ছিটকে পড়ে যায়। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুতের জিএম কেফায়েত উল্লাহ বলেন, কাজের সময় পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল। তখন সে খুঁটিতে উঠে বেল্ট ছিঁড়ে পড়ে যায়। তবে সে ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করছিল।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, রাকিবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব