হাজীগঞ্জে ৩২ বছরেও নায্য বিচার পাচ্ছে না রিক্সাচালক সিরাজ মিয়া

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২০ | ৭:১০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডটরা শিবপুর গ্রামের রিক্সাচালক সিরাজ মিয়া ৩২ বছরেও নায্য বিচার পাচ্ছে না। সেই ১৯৮৮ সালে ১৫ শতাংশ সম্পত্তি ক্রয় করার কথা তৎকালীন ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুল হক। তিনি দুই হাজার টাকা বায়নাও করেন। কিন্তু তিনি অন্য একটি সম্পত্তি ক্রয় করার কারণে নিতে পারেননি। তখনই সিরাজ মিয়ার জমানো ৩০ হাজার টাকায় ১৯৮৯ সালে ১৫শতাংশ সম্পত্তি খরিদ করে দখলে নেয়। ১৫ বছর পর সেই সম্পত্তি দখল করে নিয়ে গেছে প্রতিপক্ষরা

২০০০ সালে সিরাজ মিয়ার উপর শুরু হয় মামলা-হামলার ঘটনা। সিরাজ মিয়াকে এখন ওই সম্পত্তির পরিবর্তে ৫ লাখ টাকা দেয়ার প্রস্তাব পুলিশের মাধ্যমে পাঠায় প্রতিপক্ষ পরিবার। অথচ বর্তমানে ওই সম্পত্তির দাম ২৫ থেকে ৩০ লাখ টাকা। এদিকে সিরাজ মিয়া নিজের জমানো টাকায় খরিদ করা সম্পত্তি ছাড়া এক চুলও নড়বে না।

সিরাজ মিয়ার কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, এ পর্যন্ত সিরাজ মিয়ার বিরুদ্ধে পাঁচ-পাঁচটি মামলা দিয়েছে প্রতিপক্ষরা। পাঁচটি মামলায় সিরাজ মিয়ার পক্ষে যায়। সিরাজ মিয়া নিরুপায় হয়ে পুলিশের আইজিপি, সাবেক সংসদ সদস্য এমএ মতিন, বর্তমান সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তমসহ বিভিন্ন দপ্তরে সম্পত্তি ফিরে পেতে অভিযোগ দিয়ে আসছেন। তবুও সিরাজ মিয়া তার নায্য দাবি পাচ্ছেন না।

বিজ্ঞাপন

সমাজে এভাবেই প্রভাবশালীরা প্রভাব বিস্তার করছে গরীবের উপর নিপীড়িত মানুষের উপর। সিরাজ সিরাজ মিয়া পেশায় রিক্সা চালক। সে ঢাকা শহরে রিকশা চালিয়ে পরিবারের খোঁজ খবর না রেখে প্রতিমাসে মামলার হাজিরা এবং ওই সম্পত্তি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়।
সরজমিনে গিয়ে জানা গেছে, সিরাজ মিয়া সম্পত্তি ক্রয় করেন হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডটরা শিবপুর গ্রামের আব্দুর রহিম এবং তার ছোট বোন সুফিয়া খাতুন এর কাছ থেকে। ১৯৮৯ সালে শাহপরান কে বিদেশ পাঠাবার জন্য ওই এলাকার চারবারের ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল হকের সমন্বয়ে ২০ হাজার এবং স্থানীয় বাসিন্দা হাজী নুর মোহাম্মদের মাধ্যমে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা দেয়। তারপর ১৯৮৯ জানুয়ারিতে ওই ১৫ শতাংশ সম্পত্তি দখলে নিয়ে চাষাবাদ করেন ২০০৩ সাল পর্যন্ত। হঠাৎ এই পুলিশের কনস্টেবল আবু সুফিয়ান যখন চাকরি হয,় তার পরপরেই গ্রামে এসে একটি রাজনৈতিক সমর্থিত দলবল নিয়ে সিরাজ মিয়ার সেই চাষাবাদকৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করে বেদখলে নিয়ে যায়।

সিরাজ মিয়া যে অভিযোগটি দিয়েছে তার আগেই বিভিন্ন দপ্তরে আবু সুফিয়ান পাঁচ পাঁচটি অভিযোগে দায়ের করেন। ওইসব মামলাগুলোতে আবু সুফিয়ানের সন্তুষ্টি না হওয়া সিরাজ মিয়াকে একের পর এক নতুন ষড়যন্ত্রে ফাঁদে ফেলছেন।

সিরাজ মিয়ার ১৯৮৯ সালে যাদের সামনে সম্পত্তি ক্রয় করেন, তাদের একজন হাজী নুর মোহাম্মদ। তিনি বলেন, আমার হাতের উপর দিয়ে ২০ হাজার টাকা দেয়া হয়। সাবেক চেয়ারম্যান আবদুল হকের হাতে ১০ হাজারসহ মোট ৩০ হাজার টাকা দেয়া হয়েছে। সিরাজ মিয়া এক যুগের বেশি সময় ধরে ওই ১৫ শতাংশ সম্পত্তি চাষাবাদ করেন। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। সিরাজ মিয়া নায্য বিচার পাচ্ছে না।

বিজ্ঞাপন

সিরাজ মিয়ার স্ত্রী বলেন, এই সম্পত্তি নিয়ে নিজেরা ঠিক মতো ভরণ-পোষণ করতে পারছি না। আমাদের উপর একের পর এক হয়রানি করা হচ্ছে।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হকের ছেলে মাওলানা মুজিবুর রহমানের সাথে। তিনি অকপটে বললেন বাবা জীবিত থাকা অবস্থায় বলে গেছেন এই সম্পত্তিটি সিরাজ মিয়ার।
এলাকার সাবেক ইউপি সদস্য অহিদ পাটোয়ারী। তিনি বললেন, সম্পত্তিটি সিরাজ মিয়া চাষাবাদ করতো। তখন রেজিষ্টি করা হয়নি। এখন সেই সুযোগে আবু সুফিয়ানরা সম্পত্তি দখলে নিয়ে গেছে।

এদিকে বাড়ীতে গিয়ে শাহ পরাণ ও আবু সুফিয়ানকে পাওয়া যায়নি। কথা হয় তাদের ছোট ভাই শাহাদাতের সাথে। সে জানান, সম্পত্তির বিষয়ে আদালতে মামলা চলছে। অন্য কিছু বলতে চাই না।

জানতে চাইলে মুঠোফোনে পুলিশের উপ-পরিদর্শক আবু সুফিয়ান বলেন, হাইকোর্টের একটি রায় পেয়েছেন। এবং কোর্টে আরো একটি মামলা চলছে। এর বেশি কিছু বলতে চাই না।

শিক্ষক শাহ পরাণ মুঠোফোনে বললো অন্য কথা। তিনি বললেন মাওলানা আবদুল হক নামের কাউকে চিনেন না। হাইকোর্টের রায় পেয়েছেন, এখন নি¤œ আদালতে মামলাটি চলছে।

অথচ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল চন্দ্র রায় এবং গ্রামের অহিদ মিজির কাছে একটি একটি প্রতিবেদনের মাধ্যমে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আপোষের প্রস্তাব পাঠায়।
পুলিশের একটি প্রতিবেদেন সিরাজ মিয়াকে ৫ লাখ টাকা দেয়ার প্রস্তাবও করা হয়েছে। প্রতিবেদনটি দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন। তিনি তদন্ত প্রতিবেদেন উল্লেখ করেন, শাহপরাণ ও তার ভাই আবু সুফিয়ান ৫ লাখ টাকা দিতে সম্মতি প্রকাশ করেন।

এখন সিরাজ মিয়া টাকা চান না। চান সেই সম্পত্তি! সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সু-দৃষ্টিতে সিরাজ মিয়া তার ৩২ বছরের যন্ত্রণা লাঘব হতে পারে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা