বঙ্গবন্ধু প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২০ | ১:৩৯
Link Copied Successfully!

বঙ্গবন্ধু ৬ষ্ঠ প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশীপ-২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ৫টি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। এছাড়া বাংলাদেশ আনসার ৫টি স্বর্ণপদকসহ মোট ১২টি পদক পেয়ে প্রথম রানার্সআপ এবং বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণপদকসহ মোট ১৩টি পদক পেয়ে দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছে।

 

 বৃহস্পতিবার ঢাকার, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি জনাব শোয়েব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ ডিসেম্বর ২০২০ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ আনসারসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করে। সমাপনী দিবসে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ আনসার ও ফেন্সিং ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণির দর্শকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা