সুস্থ্য ও উন্নত জীবন যাপনের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই-ইউএনও শিউলী হরি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২০ | ৮:১২
Link Copied Successfully!

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৬ বছরের বালক ও বালিকাদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা  মঙ্গলবার ফরিদগঞ্জ এআর মডেল সরকারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি শিউলী হরি বলেন, শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে নৈতিক ও মূল্যাবোধের কথা চিন্তা করে তথ্য প্রযুক্তির সাথে সাথে কর্মমূখী জীবনও গড়তে হবে। পড়ালেখার সাথে প্রচুর পরিমানে পরিশ্রম করতে হবে। কারণ অলস বা কর্মবিমূখ ছেলে-মেয়েদের মাথায় খুব সহজে কু-চিন্তা প্রবেশ করে। এতে করে তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ে। আর এর হাত থেকে বাঁচার জন্য অবসর সময় মাঠে বা বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতে হবে। তিনি আরোও বলেন, তোমাদের সুস্থ্য ও উন্নত জীবন যাপনের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। কারণ, খেলাধুলাই তোমাকে জাতীয় আন্তর্জাতিক ভাবে বিশ্বের দরবারে পরিচিত করে দিতে পারে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকীতে এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, তাঁর নীতি আদর্শকে তোমাদের হৃদয় ধারন করা। এতে তোমাদের জীবন হবে সমৃদ্ধ।

উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও এ আর সরকারি উচ্চ স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও ক্রীড়া শিক্ষক রাজিয়া সুলতানা প্রমুখ। পরে অতিথিবৃন্দ ফুটবল প্রশিক্ষনার্থী ও বিজয়ী খেলোয়াদের পুরস্কৃত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা