চিরনিন্দ্রায় শায়িত হলেন কাউন্সিলর আবু বকর ছিদ্দিক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২০ | ৫:৫২
Link Copied Successfully!

দুইবার ছিলেন কাউন্সিলর। এবার আবার প্রার্থী হতে সংগ্রহ করেন মনোনয়ন ফরম। যেদিন ফরম সংগ্রহ করেন, সেদিন না ফেরার দেশে পাড়ি দিতে হলো কাউন্সিলর আবু বকর ছিদ্দিকে। একজন রাজনৈতিক নেতা হিসেবে দলীয় কর্মকান্ডে তিনি সরব ছিলেন জীবনের শুরু থেকে। আজ বিদায় বেলায় দলীয় নেতা-কর্মীরা জানাজায় শরীক হতে ভুল করেনি।

মরহুম আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । সোমবার দুই দফা জানাজায়  হাজারো মুসল্লি ও পৌরবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নয়নভেজা পরিবেশ। অনেকেই তার মৃত্যুর সংবাদে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন।

মরহুমের প্রথম জানাজায়  অংশ নেন চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।

বিজ্ঞাপন

দ্বিতীয় জানাজার নামাজে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু,উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হাজী মো ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন মজুমদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মরহুমের প্রথম জানাজা হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে অনুষ্ঠিত হয়।

মরহুমের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের নিজ বাড়িতে পারিবারিক অবস্থানে দাফন সম্পন্ন করা। প্রথম জানাজার  নামাজে ইমামতি করেন হাজিগঞ্জ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুর রউফ।

পারিবািরিক সূত্রে জানা গেছে, গত বুধবার  তিনি হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড মকিমাবাদ নিজ বাড়িতে আসেন।এদিন বিকালে আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীতার বিষয়ে বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সবার সাথে মতবিনিময় করেন এবং অতীতের মতো বাড়ির সকলের দোয়া,ভালবাসা ও সমর্থন কামনা করেন। তার পরে আবার অসুস্থ্য হয়ে পড়লে ঢাকায় নিয়ে গেলে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ছেলে,১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা