
হাজীগঞ্জে নৌকা পেতে আট জনের মনোনয়ন ফরম সংগ্রহ
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌরসভা নির্বানে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মেয়র প্রার্থীরা আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত দুই দিনে ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা পরিয়দের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবির অরুন, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, আওয়ামীলীগ নেতা খালেদুর রব মিঠু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মান্নান ও আওয়ামীলীগ নেত্রী শিউলী আক্তার।
এছাড়া তিনদিনে ৫৭ জন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর মনোনয়ন ফরম উত্তোলন করেন ।



























