হাফেজ বানাতে সাহায্য চান ইকবাল হাসানের পরিবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২০ | ৪:১৮
Link Copied Successfully!

হাফেজ বানাতে সাহায্য চেয়েছে ইকবাল হাসানের পরিবার। ইকবাল হাসান হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের কাইজাঙ্গা মজুমদার বাড়ীর মানিক হোসেননের ছেলে। ১১ বছর বয়সী ইকবাল হাসান ইতোমধ্যে নজরানা পড়া শেষ করেছে। এখন হাফেজি পড়া শুরু করবে। কিন্তু এই মুহূর্তে পরিবারের বিপত্তি। টাকা-পয়সা নাই। আর পড়ানো যাবে না।

ইকবাল হাসানের মা বিলকিস বেগম বলেন, চার সন্তান। স্বামী দিনমজুর। বড় মেয়ে ১৯ বছর প্রতিবন্ধি। সবমিলিয়ে সংসারের ভরণ-পোষণে দায় হয়ে পড়েছে। এখন কিভাবে ইকবালকে হাফেজি পড়ামু। পাড়ার সবাই বলে ইকবাল নাকি ভালো জ্ঞান আছে। চার সন্তানের মধ্যে যদি ইকবালকে একটু পড়াশোনা করাতে পারি। সবার সাহায্য পেলে ইকবাল হাসানকে হাফেজি পড়াবো।

তার মা আরো জানায়, ইকবাল হাসান রাজধানীর ডেমরা থানার বাঁশের পোল নামের স্থানে একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করছে। সেখান থেকে ৭ দিনের ছুটিতে বাড়ী আসে। এখনও পাঠাতে পারিনি।

বিজ্ঞাপন

গত দুইদিন আগে পপুলার বিডিনিউজের গ্রুপে ইকবাল হাসানকে নিয়ে একটি পোস্ট করে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি দৃষ্টিতে আসলে পরিবারের সাথে যোগাযোগ করা হয়।

পপুলার বিডিনিউজকে পাঠানো পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘হাফিজি মাদ্রাসা পড়ুয়া মোঃ ইকবাল হাসান টাকার অভাবে মাদ্রাসার বেতন দিতে পারতেছে না। পড়ালেখা করতে হিমশিম খাইতেছে। সবার কাছে সহযোগিতা +8801872849092 চাচ্ছি সবাই সহযোগিতা করুন। +8801872849092 আপনাদের সহযোগিতায় হয়ে যেতে পারে একজন কোরআনে হাফেজ। কেউ এড়িয়ে যাবেন না। সহযোগিতা টা খুবই দরকার। শীতকালের ভালো জ্যাকেট নাই বা ওর ভালো একটা কম্বল নাই। ঠিকমতো টিফিন খরচ দিতে পারেনা মা বাবা। এই জন্য সবাই সহযোগিতা করুন যার যতটুকু সামর্থ্য আছে। শেয়ার করতে ভুলবেন না’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব