হাজীগঞ্জে দারুল কুরআন আন্তর্জাতিক হিফয মাদরাসার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২০ | ৫:২২
Link Copied Successfully!

হাজীগঞ্জে দারুল কুরআন আন্তর্জাতিক হিফয মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ মডেল টাউনে অবস্থিত মাদরাসার হলরুমে ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সাবেক খতিব ও পেশ ইমাম মাওলানা মো. রফিক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া চৌমুহনী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান।

মাদরাসা পরিচালক হাফেজ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আজকের দেশকন্ঠ’র প্রকাশক ও সম্পাদক এনায়েত হোসেন মজুমদার, হাফেজ মাওলানা মো. আহসান উল্যাহ্ প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম এবং পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী হাফেজ আব্দুল কাইয়ুম ও মো. নাজমুল হাসান, ইসলামী সংগীত পরিবেশ করেন শিক্ষার্থী মো. মাইনুল হাছান। এরপর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মো. ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন লিটন, মিডওয়ে হাসপাতালের ম্যানেজার মো. আবু ইউছুফসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা