চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৬ | ১২:০৪
Link Copied Successfully!

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

​বুধবার রাতে শহরের জেটি রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যাক্ত কক্ষ এবং রাত প্রায় ১১টার দিকে ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথকভাবে এই আগুন লাগার ঘটনা ঘটে।

​ প্রথমে দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

​এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে ফারাক্কাবাদে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

​চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

​সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ড প্রসঙ্গে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

বিজ্ঞাপন

​চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। তবে দীপু মনির বাসার আগুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হাজীগঞ্জে বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: ডিসি আহমেদ জিয়াউর রহমান পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, এলাকায় মানবন্ধন চাঁদপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ শাহমাহমুদপুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী, দোয়া ও সমর্থন কামনা ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ