ফরিদগঞ্জে আজ যা ঘটে গেল

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২০ | ৭:৩৯
Link Copied Successfully!

ফরিদগঞ্জে রোকেয়া দিবস পালিত
ফরিদগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতারদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ , মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ইউএনও শিউলী হরি বলেন, নারীদের এগিয়ে যাওয়ার জন্য নারীদেরই আরো বেশি করে এগিয়ে আসতে হবে। ফাঁকাস্থানে এসে নিজ নিজ অবস্থান গড়ে তুলবেন, সেই দিন শেষ। এখন পুরুষসহ অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই নারীদেরক নিজেদের স্থান শক্ত হকতে হবে। আমরা যদি নিজেদেরকে সর্বদা দুর্বল ভাবি তবে, কখনোই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে সমাজসেবা ও নারী নির্যাতন প্রতিরোধে ভুমিকা রাখার জন্য দুইজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মননা প্রদান করা হয়।

ফরিদগঞ্জে কৃষকদের মাঝে প্রনোদনার বোরো ধানের হাইব্রীড বীজ বিতরণ
২০২০-২০২১ অর্থ বছরের চলতি রবি মৌসুমের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায়  বুধবার বোরো ধানের হাইব্রীড ধানের বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম। এসময় তিনি বলেন, কৃষকদের পাশে বর্তমান সরকার সর্বদা রয়েছে। সার বীজ এবং ধানকাটার আধুনিক যন্ত্র নিয়ে সরকার পাশে দাঁড়ানোর ফলে করোনকালিন সময়েও ধানের বাম্পার ফলন হয়েছে। এছাড়া সরকার প্রতিনিয়ত কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য নিরলস কাজ করে চলছে।

বিজ্ঞাপন

উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম ভুট্টোর পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ , মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী । আলোচনা শেষে ২হাজার ৫শত কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে বোরো ধানের হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়।

 

বিজ্ঞাপন

 

ফরিদগঞ্জে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন 

র‌্যালী আলোচনা সভা ও শপথ গ্রহনের মধ্যে দিয়ে  বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইএএলজি প্রকল্পের সহায়তায় র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ , মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা