দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৬ | ৪:১৬
Link Copied Successfully!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে।‌ তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রাজপথে আছি। শুধু শহরেই নয়, প্রতিটি জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। কোন অবস্থাতেই আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোন অপতৎপরতা চলাতে দিবো না। কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদে বলেন, ছাত্রদল এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচার আওয়ামীগের পতন ঘটিয়ে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা রয়েছে। তাই দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত