হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৬ | ৬:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রান্তিক ও দরিদ্র মানুষদের নিয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর গাউছিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই চক্ষু শিবির সম্পন্ন হয়।

চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের আয়োজিত ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পে চার উপজেলার গ্রামের প্রান্তিক ও দরিদ্র সহস্রাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

​আয়োজক মোহাম্মদ ইউনুছ উল্ল্যাহ জানান, এটি তাদের দশম বছরের ধারাবাহিক আয়োজন। সমাজের অবহেলিত ও দৃষ্টিহীন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আলো ফিরিয়ে দিতে এবং যাদের চিকিৎসার সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

​দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে আগত সহস্রাধিক রোগীদের চোখ পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চোখের ড্রপ বিতরণ করা হয়। এছাড়া বাছাইকৃত ২শ ছানি রোগীদের পরবর্তী সময়ে সম্পূর্ণ বিনামূল্যে চাঁদপুর চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের থাকা, খাওয়া, অপারেশন, ওষুধ এবং কালো চশমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু