চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৬ | ১২:২১
Link Copied Successfully!

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে নাছির উদ্দিনকে আটক করে পুলিশ। একই সময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতাকর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। জেলা জুড়ে অভিযান এখনো চলমান। আটকের সর্বশেষ তথ্য পরে জানানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি