মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৬ | ১০:১৫
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘরে ভাঙ্গা গ্রামে চাচার হাতে ভাতিজাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঐ চাচার বিরুদ্ধে থানায় মামলা করেছে ভাতিজা। ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর বুধবার। এই ঘটনায় ভাতিজা জাকির হোসেন দিপু (৪২) গুরুতর জখম হয়। পরে জাকির হোসেন দিপু বাদী হয় মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করে।

মামলার বিবরণীতে জানা যায়, ঐ গ্রামের ভূমিদস্যু মাহবুবুর আলম তালুকদার তার বড় ভাই ইকবাল হোসেন তালুকদারের জায়গা সম্পত্তি তার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী তারা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে ভাতিজা জাকির হোসেন দিপু তালুকদার বাধা প্রদান করলে তার চাচা ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে দিপুর মাথা আঘাত মারাত্মকভাবে জখম হয়। দিপুর ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহত দিপু জানান, আমার পিতা ইকবাল হোসেন তালুকদার মৃত্যুর পর দুই ছেলে, দুই মেয়ে ও আমার মাকে রেখে যান। আব্বার মৃত্যুর পর চাচা মাহবুব আলম তালুকদার বিভিন্ন সময়ে আমাদের পরিবারের উপর হামলা মামলা দিয়ে হয়রানি করে। এমনকি বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমার ফুফু তাসলিমা আক্তার লিলুকে সঙ্গে নিয়ে এই অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছে।

দিপু আরো জানান, তার স্ত্রী চাঁদনী আক্তার কে বেদম ভাবে প্রহার করেন এবং আমার শিশু বাচ্চাদের কেও হুমকি ধামকি দিচ্ছে।

বিজ্ঞাপন

চাচা মাহবুবুর আলম আমার আরেক চাচা মরহুম দুলাল তালুকদারের সন্তান ইয়াসিনকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র চালাচ্ছে। আমাকে জীবন নাসের হুমকি দিচ্ছে। তাছাড়া আমার চাচা তার আরেক ভাই দুলাল তালুকদারকেও ২০১৩ সালে হত্যার চেষ্টা করেছিল।

এই ব্যাপারে আমি বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছি, যার মামলা নং ৪ , (তাং ৪-১১-২০২৬।)

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন বলেন এই ব্যাপার থানায় মামলা হয়েছে, আসামিদেরকে ধরার জন্য চেষ্টা চলমান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার