POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা

মাহফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬ | সময়: ১০:১৫ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘরে ভাঙ্গা গ্রামে চাচার হাতে ভাতিজাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঐ চাচার বিরুদ্ধে থানায় মামলা করেছে ভাতিজা। ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর বুধবার। এই ঘটনায় ভাতিজা জাকির হোসেন দিপু (৪২) গুরুতর জখম হয়। পরে জাকির হোসেন দিপু বাদী হয় মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করে।

মামলার বিবরণীতে জানা যায়, ঐ গ্রামের ভূমিদস্যু মাহবুবুর আলম তালুকদার তার বড় ভাই ইকবাল হোসেন তালুকদারের জায়গা সম্পত্তি তার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী তারা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে ভাতিজা জাকির হোসেন দিপু তালুকদার বাধা প্রদান করলে তার চাচা ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে দিপুর মাথা আঘাত মারাত্মকভাবে জখম হয়। দিপুর ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহত দিপু জানান, আমার পিতা ইকবাল হোসেন তালুকদার মৃত্যুর পর দুই ছেলে, দুই মেয়ে ও আমার মাকে রেখে যান। আব্বার মৃত্যুর পর চাচা মাহবুব আলম তালুকদার বিভিন্ন সময়ে আমাদের পরিবারের উপর হামলা মামলা দিয়ে হয়রানি করে। এমনকি বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমার ফুফু তাসলিমা আক্তার লিলুকে সঙ্গে নিয়ে এই অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছে।

দিপু আরো জানান, তার স্ত্রী চাঁদনী আক্তার কে বেদম ভাবে প্রহার করেন এবং আমার শিশু বাচ্চাদের কেও হুমকি ধামকি দিচ্ছে।

চাচা মাহবুবুর আলম আমার আরেক চাচা মরহুম দুলাল তালুকদারের সন্তান ইয়াসিনকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র চালাচ্ছে। আমাকে জীবন নাসের হুমকি দিচ্ছে। তাছাড়া আমার চাচা তার আরেক ভাই দুলাল তালুকদারকেও ২০১৩ সালে হত্যার চেষ্টা করেছিল।

এই ব্যাপারে আমি বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছি, যার মামলা নং ৪ , (তাং ৪-১১-২০২৬।)

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন বলেন এই ব্যাপার থানায় মামলা হয়েছে, আসামিদেরকে ধরার জন্য চেষ্টা চলমান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন