ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২৬ | ৯:২৪
Link Copied Successfully!

কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, গত ১৭ বছর আমরা প্রিয় সন্তানের মুখ দেখতে পারি নি। এই যে আপনাদের ত্যাগ ,এই ত্যাগ কে কি আপনারা প্রশ্নবিদ্ধ করতে চান? প্রশ্নবিদ্ধ করতে যদি না চান, তাহলে আপনাদের কিছু কাজ থেকে দূরে থাকতে হবে প্রথমত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না।

বুধবার (২৮ অক্টোবর) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা যুবদল ও মতলব পৌর যুবদলের আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, গুপ্ত এবং ফ্যাসিস্ট এই দুই শক্তির চরিত্র কিন্তু এক। ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিল তখন তারা হিন্দুদের কোনো প্রোগ্রামে গেলে তিলক কপালে থাকত, মাথায় সিঁদুর থাকত। আবার যখন হাওয়া ভবন আসত, তখন পায়জামা থাকত এবং মাথায় টুপি থাকত। গত নির্বাচনের আগে এমন একটি দলকে আমরা দেখেছি, যারা রোজা এবং পূজাকে এক করে ফেলেছিলেন। এবার কিন্তু আর তারা নাই। কারণ কী? নির্বাচন শেষ হয়ে গেছে।

বিজ্ঞাপন

​দ্বিতীয়ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে এসে প্রথম বক্তব্য দিয়েছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’, উনার এই প্ল্যান বাস্তবায়নে যে সমস্ত অন্তরায়গুলো কাজ করে, এক নম্বর সমস্যা হিসেবে ইতিমধ্যে সরকার মাদককে চিহ্নিত করেছে। সেই মাদকের সাথে আমরা কি সম্পৃক্ত থাকব? আমরা, যারা মাদক সেবনকারী, মাদক বিক্রয়কারী এবং মাদক যারা বিক্রয় করে তাদের,তাদের প্রত্যেককে হুঁশিয়ার করে দিতে চাই। এটা যুবদলের হোক, বিএনপির হোক, দায়িত্ব নিয়ে বলছি—আপনারা সাংগঠনিক অভিযোগ দিবেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আপনারা থানায় অভিযোগ দিবেন, প্রশাসন ব্যবস্থা নিবে। মাদককে আমরা এই সমাজ থেকে নির্মূল করে ছাড়ব ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরনের সভাপতিত্বে মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুর রহমান বাবু, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শাওন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান মিয়াজী, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১ ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী ফরিদগঞ্জে পা থেকে পেট পর্যন্ত জোড়া লাগা বিরল যমজ শিশুর চিকিৎসার আকুতি শাহরাস্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ , চিকিৎসককে জরিমানা নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আব্বাসীর কৃতজ্ঞতা চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে আরএস টাওয়ারের পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরানোর দাবি এলাকাবাসীর