মতলবে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাসহ গ্রেফতার ৩

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৬ | ৭:০১
Link Copied Successfully!

মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ১ জন আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির মাদকমুক্ত সমাজ গঠনে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের দিক-নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

​রবিবার (২৫ অক্টোবর) রাতে এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ৪নং নারায়নপুর ইউনিয়নের চর পয়ালী মিরামা এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে মিরামা তালুকদার বাড়ীর সামনের রাস্তা থেকে ২৫ পিস ইয়াবাসহ রিপন তালুকদার (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি মিরামা গ্রামের সিরাজ তালুকদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

​একই রাতে অপর এক অভিযানে এসআই (নিরস্ত্র) শুভজিত পাল সংগীয় ফোর্সসহ চর পয়ালী ভূইয়া বাড়ীর সামনের পাকা রাস্তায় অভিযান চালান। রাত ৭টা ২৫ মিনিটে ১৫ গ্রাম গাঁজাসহ মোঃ মনির পাঠান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ৩নং খাদেরগাঁও ইউনিয়নের পুঁটিয়া গ্রামের মোঃ সোবহান পাঠানের ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়।
​এছাড়া, ২৬ অক্টোবর সকালে এএসআই (নিরস্ত্র) এ কে এম মাসুদুর রহমান সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিআর-০৫/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামী শুভঙ্কর চন্দ্র দাস (৪৬) কে নায়েরগাঁও এলাকা থেকে গ্রেফতার করেন। তিনি নায়েরগাঁও গ্রামের মৃত সুকুমার চন্দ্র দাসের ছেলে।

​এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান মানিক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আজ গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাসহ গ্রেফতার ৩ খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জ পৌরসভা ও ১১ নং ওয়ার্ড বিএনপির,অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সভাপতি সিয়াম, সম্পাদক সাব্বির শাহরাস্তিতে জমি নিয়ে বিরোধে কবরস্থানে দাফনে বাঁধা, ঠাঁই হলো বাড়ির উঠানে মতলব স্পোর্টিং ক্লাবের ৬৩ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ফয়সাল খন্দকার, সম্পাদক সালাউদ্দিন চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক গ্রেপ্তার চাঁদপুরে নজরুলের ছোটগল্প অবলম্বনে নাটক ‘রাক্ষুসী’ মঞ্চায়িত আজ শাশুড়ি দিবস টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি