মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২৬ | ৮:১৪
Link Copied Successfully!

মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আট কিশোরকে আটক করে পরে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের ও ৭নং ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি মো. মনির হোসেন (৪৫)। অপরজন সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাতপুর গ্রামের ও ব্রাক এনজিও এর চাঁদপুর-১ অঞ্চলের মতলব উত্তর উপজেলার লুধুয়া বাজার শাখার শাখা ব্যবস্থাপক মো. আলামিন সানা (৩৬)। মনির হোসেনকে নিয়মিত মামলায় এবং আলামিন সানাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আট কিশোরকে যাচাই-বাছাই শেষে তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, মাদকবিরোধী অভিযান ও কিশোর গ্যাং দমনে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু ঠিকাদারের গাফিলতির কারনে, মতলবের মাছুয়াখাল -চারটভাঙ্গা সড়কের কাজ শেষ হয়নি ৪ বছরেও  ‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায় কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়াজির প্রার্থীতা ঘোষণা ফরিদগঞ্জে জালনোটসহ চার নারী আটক, পুলিশের কাছে দিলেন ব্যবসায়ীরা চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড মতলব দক্ষিণে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী