মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এমপি জালাল উদ্দিনের

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২৬ | ৯:২৫
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার গজরা এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের আশ্বাস দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। একই সঙ্গে তিনি দুর্গাপূজা উদযাপনে আর্থিক সহায়তা প্রদান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক। দেশের উন্নয়নে তাঁদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গজরায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলার ৩৬টি এবং মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি পূজামণ্ডপসহ দুই উপজেলায় মোট ৭৫টি দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বলরাম গোস্বামী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের বিকল্প নেই। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার ওপর অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এমপি জালাল উদ্দিনের সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি লেহরা দো তিরঙ্গা: অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা ফরিদগঞ্জের উভারামপুরে আগুনে পুড়ে ছাই চার বসতঘর দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা হাজীগঞ্জে ৮নং হাটিলায় ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে হাজীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ যুবক আটক ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪; আহত ১০ হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন হাজীগঞ্জ ডিগ্রী কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক মতলব দক্ষিণে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মতলবে জমজমাট অস্থায়ী হাট, ডিমওয়ালা ইলিশ বিক্রি প্রকাশ্যে চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, আটক ৩ ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ সৌদিগামী ১০৩ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯