শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

Reporter
মো. ফয়সাল আহমদ
আপডেটঃ অক্টোবর ৬, ২০২৬ | ৮:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। শাহরাস্তি পৌরসভা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় শাহরাস্তি পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে পথকুকুরের শরীরে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে। এর মাধ্যমে কুকুরের মধ্যে জলাতঙ্কের বিস্তার রোধের পাশাপাশি মানুষের মধ্যে এ প্রাণঘাতী রোগের সংক্রমণের ঝুঁকি কমানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, শাহরাস্তি পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আকতার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। আক্রান্ত প্রাণীর কামড়ের মাধ্যমে মানুষের শরীরে এ রোগের জীবাণু প্রবেশ করতে পারে। তাই কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত