চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ৬:৪৭
Link Copied Successfully!

​চাঁদপুরের হাইমচরে বিষাক্ত রাসেল ভাইপারের দংশনে আক্রান্ত শিশু মরিয়মকে নিয়ে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ওঝা বা সাপুড়ের কাছে না গিয়ে সচেতনতার পরিচয় দিয়ে শিশুটির বাবা মনির হোসেন সাপটিকে বোতলে বন্দি করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

​সোমবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

শিশু মরিয়ম হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চল নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট মেয়ে।

বিজ্ঞাপন

​শিশুর বাবা মনির হোসেন ও স্বজনেরা জানান, বাড়ির সামনে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ মরিয়মের পায়ে রাসেল ভাইপারের একটি বাচ্চা দংশন করে। এ সময় সময় নষ্ট না করে শিশুটির বাবা মনির হোসেন রাস্তার পাশের জঙ্গল থেকে সাপটিকে খুঁজে বের করেন এবং একটি বোতলে বন্দি করেন। পরে এক হাতে সন্তান ও অন্য হাতে বোতলবন্দি বিষধর সাপ নিয়ে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসকরা দ্রুত মরিয়মের চিকিৎসা শুরু করেন এবং অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।

হাসপাতালের চিকিৎসক ড. এনামুল হক বলেন, সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসায় এবং ওঝার কাছে সময় নষ্ট না করায় শিশুটির জীবন রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটিকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

​ বর্ষা মৌসুমে চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় সাপের উপদ্রব বাড়লেও এখন মানুষ ওঝার শরণাপন্ন না হয়ে সচেতনভাবে সরাসরি হাসপাতালে আসায় দ্রুত চিকিৎসা পাওয়া নিশ্চিত হচ্ছে। সচেতন এই বাবার সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
​

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর