স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২:৩৮
Link Copied Successfully!

নিজের স্ত্রীকে কখনো ভাতিজি আবার কখনো নিজের মেয়ে পরিচয় দিয়ে পাত্রপক্ষের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেগঙ্গার এক যুবক পাত্রীর খোঁজে থাকার সময় এক ঘটকের মাধ্যমে সংশ্লিষ্ট তরুণীর সন্ধান পান। ছবি দেখে পছন্দ হওয়ার পর এক মাস আগে একটি মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে তরুণীকে ভাতিজি বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি নিজে কনে সম্প্রদান করেন এবং পরিবারে তাঁদের আর কেউ নেই বলে পাত্রপক্ষকে জানান।

বিজ্ঞাপন

বিয়ে সম্পন্ন হওয়ার কিছুদিন পর নববধূর নানা আচরণে পাত্রপক্ষের সন্দেহ হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে ভুক্তভোগী স্বামী জানতে পারেন যে, কনে আসলে আগে থেকেই বিবাহিতা এবং কনে সম্প্রদানকারী ব্যক্তিটিই তাঁর প্রকৃত স্বামী। এমনকি এই দম্পতির দুটি সন্তানও রয়েছে, যাদের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বৈঠক ডাকলেও অভিযুক্তরা পুরো ঘটনা অস্বীকার করেন। পরবর্তীতে ভুক্তভোগী স্বামী দেগঙ্গা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনার সত্যতা নিশ্চিত করে দেগঙ্গা থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি স্বীকার করেন, তাঁরা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছেন এবং পরিকল্পিতভাবে স্ত্রীকে কখনো ভাতিজি আবার কখনো নিজের মেয়ে সাজিয়ে একাধিক পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছেন। প্রতিবারই বিয়ের পর নতুন স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা হাতিয়ে নিয়ে চম্পট দিতেন তাঁরা।

পূর্বে প্রতারিত হওয়া ব্যক্তিরা লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় না নিলেও এবার সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১ ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী ফরিদগঞ্জে পা থেকে পেট পর্যন্ত জোড়া লাগা বিরল যমজ শিশুর চিকিৎসার আকুতি শাহরাস্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ , চিকিৎসককে জরিমানা নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আব্বাসীর কৃতজ্ঞতা চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে আরএস টাওয়ারের পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরানোর দাবি এলাকাবাসীর