আইফোন ১৮ সিরিজ বাজারে, জানা গেল মডেলগুলোর দাম

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ | ১২:৪৬
Link Copied Successfully!

বিশ্ব বাজারে নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে বিশ্বখ্যাত এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের নতুন মডেল দুটি আনার ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নতুন মডেলগুলোর জন্য অগ্রিম নির্দেশ (প্রি-অর্ডার) দেওয়া যাবে। আর ক্রেতাদের হাতে এসব ফোন পৌঁছাবে ১৮ সেপ্টেম্বর থেকে।

গত বছর বাজারে আসা আইফোন ১৭ প্রোর তুলনায় নতুন মডেল দুটিতে প্রসেসর, ব্যাটারি ও ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে অ্যাপলের সর্বাধুনিক এ২০ প্রো চিপসেট ও নতুন সি২ মডেম।

বিজ্ঞাপন

ডিসপ্লের দিক থেকে আইফোন ১৮ প্রো ৬.৩ ইঞ্চি এবং প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি আকারে আনা হয়েছে। অ্যাপল দাবি করেছে, প্রো মডেলে ২৪ ঘণ্টা এবং প্রো ম্যাক্সে সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া টানা ভিডিও দেখার ক্ষেত্রে যথাক্রমে সর্বোচ্চ ৩৪ ঘণ্টা ও ৪৩ ঘণ্টার স্থায়িত্ব দেবে এই ডিভাইস দুটি। ফোনগুলো ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট ও ২ টেরাবাইটের চার ধরনের স্টোরেজে পাওয়া যাবে। রং হিসেবে থাকছে কালো, রুপালি, আকাশি নীল ও বারগান্ডি।

আইফোন ১৮ সিরিজের সবচেয়ে বড় উদ্ভাবন হলো মেকানিক্যাল বা পরিবর্তনযোগ্য অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা। এর মাধ্যমে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে নিখুঁত ছবি তোলা যাবে, যা মানুষের চুলের চেয়েও সুক্ষ্ম লেজার প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে।

বাজারমূল্য: যুক্তরাষ্ট্রের বাজারে ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৮ প্রোর প্রাথমিক দাম ধরা হয়েছে ১ হাজার ১৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা)। একই স্টোরেজের আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৯৯ ডলার (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতে আইফোন ১৮ প্রোর প্রারম্ভিক মূল্য ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি (প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা) এবং প্রো ম্যাক্সের প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি (প্রায় ২ লাখ ৩৩ হাজার টাকা)। স্টোরেজ ভেদে ২ টেরাবাইটের সর্বোচ্চ সংস্করণের দাম বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ কোটি টাকারও উপরে পড়বে। অ্যাপল জানিয়েছে, গ্রাহকরা পুরো দাম একবারে দেওয়া ছাড়াও নির্দিষ্ট কিস্তির মাধ্যমে এসব ফোন কিনতে পারবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১ ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী ফরিদগঞ্জে পা থেকে পেট পর্যন্ত জোড়া লাগা বিরল যমজ শিশুর চিকিৎসার আকুতি শাহরাস্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ , চিকিৎসককে জরিমানা নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আব্বাসীর কৃতজ্ঞতা চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে আরএস টাওয়ারের পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরানোর দাবি এলাকাবাসীর মতলবে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাসহ গ্রেফতার ৩ খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জ পৌরসভা ও ১১ নং ওয়ার্ড বিএনপির,অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন