বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় কমিটি গঠন

Default User
 পাপ্পু মাহমুদ
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২০ | ৬:০৭
Link Copied Successfully!

মফস্বল সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় কমিটি গঠনকল্পে এক সভা শুক্রবার (৪ ডিসেম্বর) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে বিজয় ধর এবং মান্নান মুন্নার যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশের প্রথম অধিবেশন উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক প্রদীপ দেওয়ানজী।

আলোচনায় বক্তব্য রাখেন নোয়াখালীর প্রবীণ সাংবাদিক ও লেখক অজয় কুমার আচার্য্য, বামনী ডিগ্রী কলেজের প্রভাষক লেখক ও সাংবাদিক বিমল মজুমদার, বিশিষ্ট সাংবাদিক ছোটন কান্তি নাথ, এবিএম নিজাম উদ্দিন, রিয়াদুর রহমান, শাহরিয়ার নাছের, সানোয়ার ইসলাম রনি, মাঈন উদ্দিন সবুজ, গোলাম সরোয়ার, বোরহান উদ্দিন মুফাস্সির, আনিছুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনায় সংবাদকর্মীগণ মফস্বল সাংবাদিকদের মানবিক কল্যাণে উক্ত সংগঠন নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রামের মীরসরাই উপজেলার দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশকে সভাপতি, ছাগলনাইয়া উপজেলার দৈনিক ইনকিলাব প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনকে সহ সভাপতি, রাঙ্গামাটি জেলার দৈনিক আজাদী ও দেশ টিভি প্রতিনিধি বিজয় ধরকে সাধারন সম্পাদক, পটিয়া উপজেলার দৈনিক আজাদী প্রতিনিধি শফিউল আজম এবং চাঁদপুর জেলার চাঁদপুর কন্ঠ পত্রিকার হাজিগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান পাপ্পু কে যুগ্ম সম্পাদক, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দৈনিক আজাদী ও কালেরকন্ঠ প্রতিনিধি ছোটন কান্তি নাথকে অর্থ সম্পাদক, নোয়াখালি জেলার দেশ টিভি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এইচ এম মান্নান মুন্নাকে সাংগঠনিক সম্পাদক , খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার কালের কন্ঠ প্রতিনিধি সাগর চক্রবর্তি কমলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইনফো বাংলার সহ সম্পাদক নির্দেশ বড়–য়াকে দপ্তর সম্পাদক, সাপ্তাহিক একতার নোয়াখালী জেলা প্রতিনিধি অজয় কুমার আচার্য্য ও দি বাংলাদেশ টুডে কোম্পানীগঞ্জ প্রতিনিধি মেজবাহ উদ্দিনকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কেন্ত্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়।

উক্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলার অনেক নবীণ প্রবীণ মফস্বল সাংবাদিকগণ ও উপস্থিত ছিলেন। এছাড়া এ এইচ এম মান্নান মুন্নাকে আহ্বায়ক করে বাসাপ এর নোয়াখালী জেলার একটি আহ্বায়ক কমিটি ও গঠন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব