রাজধানীতে হতে চলেছে ‘চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট’ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৬

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ September ২, ২০২৬ | ৭:০৮
Link Copied Successfully!

দীর্ঘদিন পর পুরনো বন্ধু, সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা এবং স্মৃতিচারণের সুযোগ করে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৬’।

আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে এ বর্ণাঢ্য মিলনমেলা। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।

মিলনমেলায় চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও শ্রদ্ধেয় শিক্ষকরা অংশ নেবেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে আড্ডা, স্মৃতিচারণ ও আনন্দ ভাগাভাগির পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

আয়োজনজুড়ে থাকবে গান, সফলতার গল্প, শিক্ষকদের বক্তব্য, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন। প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজকেরা জানান, কর্মজীবন ও ব্যস্ততার কারণে বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়া প্রাক্তন শিক্ষার্থীদের আবারও একই ছাদের নিচে নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই প্রতিষ্ঠানে পড়াশোনা করা বন্ধু ও সহপাঠীদের সঙ্গে পুরনো দিনের স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ থাকবে এ মিলনমেলায়।

মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল জনাব মো. জহিরুল ইসলামসহ শিক্ষকমণ্ডলী।

বিজ্ঞাপন

মিলনমেলায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি:

🔹 সিলভার — ৯০০ টাকা

🔹 গোল্ড ডোনার — ২,৫০০ টাকা

🔹 ডায়মন্ড ডোনার — ৫,০০০ টাকা

রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:

“mycdpi.com/register”

এ ছাড়া মিলনমেলায় স্পনসর হিসেবে অংশ নেওয়ারও সুযোগ রয়েছে।

স্পনসরশিপ:

🔸 টাইটেল স্পনসর — ১টি স্লট

🔸 ডায়মন্ড স্পনসর — ৩টি স্লট

🔸 গোল্ড স্পনসর — ১০টি স্লট

স্পনসর রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:

“mycdpi.com/sponsor”

আয়োজকেরা চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সব প্রাক্তন শিক্ষার্থীকে এ মিলনমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন হয়ে উঠবে স্মৃতি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক আনন্দঘন মিলনমেলা।

স্মৃতির টানে, ভ্রাতৃত্বের বন্ধনে—আবারও একসঙ্গে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার