চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৬ | ১১:৩৪
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে জেলার ৮ উপজেলায় দুই হাজার করে মোট ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল। তাই জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হবে। বিএনপি কোনো সুবিধাভোগীদের সংগঠন নয় উল্লেখ করে তিনি বলেন, দলটি গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে।

বিজ্ঞাপন

তিনি নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাজনীতি শুধু সভা-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা ও সমাজের কল্যাণে কাজ করাও রাজনৈতিক দায়িত্ব।

শেখ ফরিদ আরও বলেন, চাঁদপুরের প্রতিটি উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো বিভেদ, বিশৃঙ্খলা কিংবা ব্যক্তিস্বার্থকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের স্বার্থ, জনগণের স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাই হবে প্রধান শক্তি।

সভায় জানানো হয়, ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় দুই হাজার করে বৃক্ষরোপণ, বিভিন্ন এলাকার পুকুর ও ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করে মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি, জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ মো. ইউনূস, ফরিদগঞ্জ বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু, কচুয়া উপজেলা বিএনপি নেতা মাসুদ এলাহী সুভাষ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী প্রমূখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা