চাঁদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ থেকে হচ্ছে ৫০০ শয্যা, সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৪, ২০২৬ | ১১:৪৭
Link Copied Successfully!

​চাঁদপুরবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার জোরালো উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এর অংশ হিসেবে হাসপাতালসংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের জমিতে একটি নতুন ১৫ তলা ভবন নির্মাণের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আধাসরকারি পত্র (ডিও লেটার) প্রদান করেন।

​তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

​চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক গত ১০ আগস্ট ২০২৬ তারিখে তার নির্বাচনী এলাকার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর-কে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে হাসপাতালসংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের জমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জানান।
​উক্ত আবেদনের প্রেক্ষিতে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দ্রুত কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

​স্বাস্থ্যসেবায় এক ঐতিহাসিক মাইলফলক: স্থানীয় সচেতন মহলের মতে, চাঁদপুর সদর হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত হলে এবং নতুন ১৫ তলা আধুনিক ভবন নির্মিত হলে জেলার সাধারণ মানুষ আরও উন্নত, আধুনিক ও গুণগত মানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। একই সাথে চিকিৎসা ক্ষেত্রে চাঁদবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন দ্রুত বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী