মতলব দক্ষিণে এক বাসা থেকে ইয়াবাসহ ৪ যুবক আটক

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ August ২১, ২০২৬ | ১১:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের চরমুকুন্দি এলাকার এক বাসায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা টেবলেটসহ ৪ যুবকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদেরকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

শুক্রবার দুপুরে পূর্ব চরমুকুন্দি বালুরমাঠ সংলগ্নে মাহবুবা মুক্তার একতলা ভবনের ভিতরে ইয়াবা সেবনের আড্ডা চলছে এমন তথ্যর ভিত্তিতে প্রবেশ করে এলাকাবাসী। সেখানে ঢুকে যাওয়ার পর পলায়নের চেষ্টা করলে ওই বাসার মালিকের ছেলেসহ ৪ যুবককে আটক করে এবং তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

তারা হলো মতলব উত্তর উপজেলার এনায়েতনগর গ্রামের মেজবাহ উদ্দিন সরকারের ছেলে আজমাইন সরকার (২২), একই উপজেলার বেগমপুর গ্রামের মহাসিন প্রধানের ছেলে জিহাদ হোসেন(২১), মতলব পৌরসভার দশপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাহবুব হাসান(২০) এবং বাসার মালিক মাহবুবা মুক্তার ছেলে মেহরাব হোসেন(২২)।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করা শর্তে চরমুকুন্দি এলাকার ২/৩ জন বলেন,মাহবুবা মুক্তার বাড়ী মতলব উত্তর উপজেলার লক্ষীপুর গ্রামে।চরমুকুন্দি এলাকায় জায়গা ক্রয় করে একতলা বাড়ী করে সেটি ভাড়া দিয়ে ঢাকায় থাকতো মাহবুবা মুক্তা ও তার সন্তানেরা।এদিকে তার ছেলে মেহরাব হোসেন ঢাকা থেকে এসে তার বন্ধুবান্ধবদের নিয়ে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ওই বাড়ীতে অভিযান করে।অভিযানে তাদেরকে হাতেনাতে আটক করার পর মতলব দক্ষিণ থানায় অবহিত করা হলে সাথে সাথে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়ীতে হাজির হয়।সেখান থেকে ৩০ পিস ইয়াবা টেবলেট, ৩ টি মোবাইলসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং নির্মুল না হওয়া পর্যন্ত চলবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার