
চাঁদপুরে মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪


চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ধানুয়া বাজার এলাকায় মাইক্রোবাস ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকালে ধানুয়া বাজারের উত্তর পাশে স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে চাঁদপুরের দিকে আসা মাইক্রোবাস (চট্ট মেট্রো-১১-৬৬১১) ও বিপরীত দিক থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাস ও পিকআপের চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।


আহতরা হলেন—লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার লধুয়া গ্রামের মৃত শফিউল্লাহ মুন্সীর ছেলে মো. আব্দুর রহমান (৬৭), তার স্ত্রী সেতারা বেগম (৫০), ছেলে মো. ইমতিয়াজ রহমান (১৮) এবং লক্ষ্মীপুর সদর থানার গঙ্গাপুর গ্রামের দ্বীন আহমদ। দ্বীন আহমদের বাবার নাম জানা যায়নি।
দুর্ঘটনার পর বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



























