৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৬ | ১২:২৬
Link Copied Successfully!

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে নিজেদের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। পাশাপাশি, রাখাইন অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নতি হলে তাদেরকে স্বদেশে ফিরিয়ে নেওয়া হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এবং কার্যকর পদক্ষেপে এই স্বীকৃতি একটি বড় অগ্রগতি।

বিজ্ঞাপন

এর আগেও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিকবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে রাখাইনের নিরাপত্তাহীনতা, নাগরিক অধিকারের অভাব এবং মৌলিক সুরক্ষার নিশ্চয়তা না থাকায় এখন পর্যন্ত বড় কোনো দলকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

বর্তমানে রাখাইনে মিয়ানমার সেনাসদস্যদের সাথে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অব্যাহত সংঘর্ষ পুরো বিষয়টি আরও জটিল করে তুলেছ। ফলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির টানাপোড়েনে নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি এখনও শঙ্কার মুখে রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর বর্বর নির্যাতন ও সহিংসতার মুখে জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ও ভাসানচরে সব মিলিয়ে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন। এদের মধ্যে অনেকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অন্য দেশে পাড়ি জমাবার চেষ্টাও চালাচ্ছেন।

বিজ্ঞাপন

কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মিয়ানমারের এই স্বীকারোক্তি প্রত্যাবাসন প্রক্রিয়ায় একটি সদর্থক বার্তা দিলেও স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, জানমালের সুরক্ষা ও সার্বিক মৌলিক অধিকার সুনিশ্চিত করা অতীব জরুরি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম