নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেয়ার অভিযোগে কাজী রিমেল আটক

Reporter
আনিসুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৬ | ১১:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ গ্রহণের অভিযোগে শারাফাত হোসেন কাজী রিমেল(২২) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে চাঁদপুর আদালতে পাঠিয়েছে। এর আগে শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক রিমেল পৌর শ্রমিক দল সভাপতি পিংকু কাজীর ছেলে।

জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে কয়েকদিন পূর্বে মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশ নেয়ার অভিযোগে শনিবার সকালে ছাত্রদলের কিছু কর্মী শারাফাত হোসেন কাজী রিমেল(২২)কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে থানা পুলিশ তাকে গত ১৩ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত (ফরিদগঞ্জ থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১৩ আগস্ট, ২০২৬; জি আর নং-৩৬২, তারিখ- ১৩ আগস্ট, ২০২৬ ধারা- ৮/৯/১০/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯) মামলায় আটক দেখিয়ে চাঁদপুর আদালতে পাঠালে আদালদ তাকে জেল হাজতে পাঠায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য শারাফাত হোসেন কাজী রিমেল নামে একজনকে আটক করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা